somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শফি হুজুর বনাম মডারেট মুসলিম, ভণ্ড কারা?

০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্ম নিয়ন্ত্রণ থেকে শুরু করে মেয়েদের ব্যাপারে ইসলাম কি ধারণা পোষণ করে তা সফি হুজুর মনে হলো নতুন করে মডারেট মুসলিমদের দেখিয়ে দিয়েছেন। মডারেট মুসলিমরাই সফির কথা শুনে আঁতকে উঠছেন। নাস্তিকেরা নয়। নাস্তিক যাদের চিনি তারা আগেই জানে শফিদের মুখ থেকে কি বচন বের হতে পারে। তবে শফি হুজুরদের মতো অশিক্ষিত লোকদের মধ্যে ভণ্ডামি কম। পাকিস্তানের তালেবানদের মধ্যেও ভণ্ডামি কম। এরা যা বিশ্বাস করে তাই বলে।

মডারেট মুসলিমরা শফিদের চেয়ে বড় ভণ্ড। এরা ধর্মে বিশ্বাস করে বেহেশতে যাওয়ার জন্য। দুনিয়াতে ধর্মের কোনো নিয়মই মানে না এরা। তারা ইসলামকে প্রগতির সঙ্গে সাংঘর্ষিক না করে মিলিয়ে নেওয়ার চেষ্টা করে। এবং জীবনধারণ করে একজন নাস্তিকের মতোই। শুধু বিশ্বাস দিয়ে পরে হলেও এরা একটা পর্যায়ে বেহেশতে যেতে চায়। এরা চতুর মানসিকতার। এরা ঈশ্বরকেও ধোকা দিতে চায় এবং বিশ্বাস দিয়ে মাসে-চান্দে নামাজ পড়ে বেহেশতে যেতে চায়।
মাঝে মধ্যে এদের কাছে প্রশ্ন করতে মন চায়, আচ্ছা তোমরা যে এই মানসিকতা পোষণ করো এসব কি তোমাদের ঈশ্বর বোঝে না?? হয় নাস্তিক হও নাহয় শফি হুজুরের কথা মতো চলো। নাস্তিক হলেও ঈশ্বরকে পরোকালে কইতে পারবা তোমার বেহেশতের লোভ আমার নাই। যা ভেবেছি তাই মেনেছি। ভণ্ডামি করি নাই।
যাইহোক, শফি হুজুরের কথা সংক্ষেপে যা দাড়ায়, মেয়েদের কাজ হলো বাড়িতে থেকে পোলাপানের গু-মুত সাফ করা। ওরা কেন বাইরে যাবে? ওদের পড়াশোনার কাজ কি?
মডারেট মুসলিমদের কেও কেও তর্ক করতে পারেন যে, মেয়েদের ঘরে বন্দী করার ব্যাপারে ইসলাম কিছু বলে নাই, কারন বিবি খাদিজা ব্যবসা করতেন। কিন্তু তারা এটা বোঝে না যে, বিবি খাদিজা ওই সময়ের একমাত্র ব্যতিক্রম উদাহরণমাত্র। এবং বিবি খাদিজাকে নারীদের জন্য মডেল করা হয়নি। ফাতিমা থেকে শুরু করে সমাজের সব মেয়ে ছিল ঘরের মধ্যে ।
মেয়েরা পড়াশোনা করে ব্যাবসা বানিজ্যে এগিয়ে যাবে, সম্পদের মালিক হবে সে ব্যাপারে ইসলামে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই। বরং ফাতেমাকে নারীদের জন্য মডেল করা হয়েছে। খাদিজাকে নয়। সত্য এটাই । এটাই ইসলাম।মডারেট মুসলিমদের অনুরোধ করি, আপনারা দয়া করে ফাতিমার জীবনী পড়ে নিয়েন।
আপনারা ভণ্ডামি না করে হয় নাস্তিক হোন। যদিও নাস্তিক হতে যোগ্যতা লাগে। ওয়ারিশ সূত্রে পাওয়া দীর্ঘদিনের লোভ আর ভয়ের জগতকে লাত্থি মেরে মুক্ত মানুষ হওয়ার ক্ষমতা দুর্বল আর লোভী মানুষের নেই।
সেই ক্ষমতা অর্জন করতে না পারলে শফি হুজুরকে ভক্তি শ্রদ্ধা করে তার কথা মতো চলুন। তাহাকে গুরুভক্তি করুন। দিবানিশি পদধূলি নিন। তার কথা মতোন, নারীদের ঘরে রাখুন ফাতেমার মতো। বাচ্চাদের গু-মুত পয়পরিস্কার এবং স্বামী সেবার মধ্যেই নারীদের দায়িত্ব সীমাবদ্ধ রাখুন।
আপনারা এখন বেজায় শিক্ষিত হয়ে পড়েছেন। তাই শফি হুজুরের কথা আর ভালো লাগে না, নাকি? ভণ্ডামি ছেড়ে লাইনে আসুন। যদিও অসত্যমগ্ন বাঙালীর পেটে উচিত কথা বদহজম হয়।

সর্বশেষ ‌'ভণ্ড ভণ্ড ভণ্ড' শিরোনামে আমি একটি ধারাবাহিক সিরিজ লিখছি। সিরিজটি দ্বিতীয় পর্ব পর্যন্ত লিখেছি। সেখানে আপনাদের ভণ্ডামি নিয়েও কিছু কথা রয়েছে। যাইহোক যারা লেখাটি পড়েননি তাদের পড়ার আহবান জানাই। নিজেকে ও নিজের সমাজকে চিন্তে পারবেন। বদহজম হলে বমি করে উগড়ে দিয়েন।
ভণ্ড ভণ্ড ভণ্ড
Click This Link
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১
১৭টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মায়ের বুকের ওমে শেষ ঘুম

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা মে, ২০২৬ সকাল ১০:৪৯



আমার নাম তৃশান। সবে তো স্কুলে যাওয়া শুরু করেছি। আজ আমার খুব আনন্দ! বাবা-মা, দিদি আর দাদু-দিদুন মিলে আমরা মস্ত বড় একটা নৌকায় ঘুরছি। দিদি বলছিল এই জায়গাটার নাম জবলপুর।... ...বাকিটুকু পড়ুন

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭

আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন মানুষ... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

×