somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতিবিদরা ব্লগে এলে যা যা ঘটতে পারে...

২১ শে এপ্রিল, ২০১০ রাত ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে ব্লগ থেকে প্রধানমন্ত্রীর কাছে একটি পত্র পাঠানোর তোড়জোড় দেখেছিলাম। হয়তো উৎসাহী কেউ চেষ্টা-তদবির করে সেই চিঠি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছিলেন। যেহেতু আপডেট নেই, সুতরাং অনুমান করে নেওয়া যায়, সেই চিঠি দপ্তর ঘুরে ইতিমধ্যে টোঙ্গা নির্মাতাদের হাতে অথবা পৌঁছার অপেক্ষায়। অনেকে মনে করেন, রাজনীতিবিদরা ব্লগে এলে লঙ্কাকাণ্ড ঘটে যাবে, দেশ এগিয়ে যাবে বহুদূর, গড়ে উঠবে সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ। ব্লা..ব্লা...।
রাজনীতিবিদরা ব্লগে এলে আসলেই কী ঘটতে পারে, সেটাই অনুমান করার চেষ্টা করলাম। বেগম খালেদা জিয়ার প্রথম পোস্টটি যে স্বাধীনতার ঘোষক সংক্রান্ত হবে- সে তো বলাইবাহূল্য। আর সেই পোস্ট দেখে শেখ হাসিনা যে তেলেবেগুনে জ্বলে উঠবেন- তাও জানা কথা। চলুন, পোস্টগুলোর দিকে তাকাই একনজর...

স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান- এই সত্যকে কেউ বিকৃত করতে পারে না
লিখেছেন বেগম খালেদা জিয়া, ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১২:০৩
─────────────────────────────────
স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা নিয়ে কোন বিতর্ক থাকতে পারে না। আ'লীগের অনেক নেতাই তাদের বইয়ে মেজর জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেছেন। বিদেশীরা স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়ার নাম উল্লেখ করেছেন...

এমন ব্লগার ব্যানও হয় না, এমন পোস্ট ডিলিটও হয় না! X(
লিখেছেন শেখ হাসিনা ওয়াজেদ, ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১:১০
─────────────────────────────────
আজকে সামুতে একটা পোস্ট আসে, যার টাইটেল ছিল "জিয়াই স্বাধীনতার ঘোষক"। ঐ পোস্টে খালেদা জিয়া নামের একজন ব্লগার মুক্তিযুদ্ধের ইতিহাসকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করেছেন। যা ব্লগের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। অথচ আশ্চর্যজনকভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে সরাসরি করে আক্রমণ করে লেখা পোস্টটি আজ পর্যন্ত বহাল তবিয়তে টিকে আছে। ঐ ব্লগারকে নিয়ে বিভিন্ন সময়ে প্রতিবাদের ঝড় উঠলেও তার গায়ে সামান্য নখের আচড় পর্যন্ত ফেলা হয়নি...

ব্লগবিধাতা সমীপে কিছু কথা
লিখেছেন সাহারা খাতুন, ২২ শে এপ্রিল, ২০১০ বিকেল ৪:২৩
─────────────────────────────────
গতকাল আমাদের নেত্রী চোখে আঙ্গুল দিয়ে কিছু জিনিস দেখিয়ে দিয়েছেন। তার জন্য উনাকে কি ব্যান হতে হবে? তিনি কিন্তু কোন নীতিমালা ভাঙেন নাই। কোন প্রকার গালাগালি করেন নাই, কোন প্রকার ব্যক্তিগত কুৎসা রটান নাই। বরং যা ঘটেছে, তাই লিংক এবং প্রমানসহ পেশ করেছেন। এখন আমরা দেখতে চাই, কর্তৃপক্ষ কি ভূমিকা নেন...

স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র
লিখেছেন খোন্দকার দেলোয়ার হোসেন, ২২ শে এপ্রিল, ২০১০ বিকেল ৫:১৯
─────────────────────────────────
যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট থাকুক এটা চায় না, তারাই ষড়যন্ত্র করে জিয়াকে হত্যা করেছে। আর জিয়াকে হত্যার মধ্যদিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল সেই ষড়যন্ত্র এখনও চলছে। গতকাল শেখ হাসিনা ওয়াজেদের পোস্টটি তার একটি জ্বলন্ত প্রমাণ...

কয়েকটি ১৮+ কৌতুক : কেউ মাইন্ড কইরেন না!
লিখেছেন হুসেইন মুহম্মদ এরশাদ, ২২ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪৩
─────────────────────────────────
গল্পটা এক মাঝবয়সী দম্পতির। ধরুন চল্লিশ প্লাস। আর লেখার পাঠকরা অবশ্যই ১৮+, প্রথমেই বলা আছে। ভদ্রলোক গিয়েছেন জুতার দোকানে, একজোড়া সু তার খুব দরকার হয়ে পড়েছিল।...

সুস্থ ব্লগীয় পরিবেশ রক্ষা ও মডারেশন নিয়ে আলোচনায় আসুন...
লিখেছেন নোটিশবোর্ড , ২৩ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪৫
─────────────────────────────────
প্রিয় ব্লগার,
একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ব্লগীয় পরিবেশ বজায় রাখার স্বার্থে মডারেশন অপরিহার্য। গতকাল মডারেটরদের অনুপস্থিতিতে শেখ হাসিনা ওয়াজেদ ও বেগম খালেদা জিয়া নামের দুজন ব্লগার উদ্দেশ্যমূলকভাবে ক্রমাগত অস্থিরতা সৃষ্টি করেছেন, যা অত্যন্ত দুঃখজনক। হুসেইন মুহম্মদ এরশাদ নামের অপর একজন ব্লগার ধারাবাহিকভাবে অশ্লীল কনটেন্ট পোস্ট করে আসছিলেন, যা ব্লগ নীতিমালার ৩৯ (ফ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন। সুষ্ঠু ব্লগীয় পরিবেশ রক্ষার্থে আমরা উক্ত তিনজনের ব্লগ বাতিল করার সিদ্ধান্ত...
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১:০৬
৫৩টি মন্তব্য ৪৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

×