যে চাঁদ গীটার বাজাতে জানে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
এখানে একটি নদী ছিল। সেই নদীর তীরে বসে কাঁদতো একটি চাঁদ। চাঁদটি
ভিটেহীন ছিল একশ দশক।
গল্পটা এভাবেই শুরু হয়। আমরা জেনে যাই গৃহহীন প্রতিপত্তিবানদের অতীত
ইতিহাস। তারপর হাঁটি। হেঁটে যাই ঘাট পর্যন্ত। যে ঘাটে একদিন ভিড়তো
ভাঙা নৌকো। নৌকোর তলানি থেকে পানি সেচে এই এই নদীতেই ফেলে
দিতো প্রাজ্ঞ মাঝি। আমরা মাঝির হাতের কারুকাজ দেখতাম। আর দেখতাম
শেষরাতেও নদীপাড়ে থামে না মানুষের কোলাহল। নদী পারাপার।
এখানে একটি ঝড় ছিল। সেই ঝড় এখন হারিয়ে গিয়েছে অন্য কোনো দেশে।
তাই এদেশের মানুষ ভুলে গেছে কীভাবে ঝড়ের সাথে পাল্লা দিয়ে সাজাতে
হয় জীবন। অথবা ঝড়ের মতোই মাঝে মাঝে কীভাবে সবকিছু তছনছ করে
দিতে হয়। যে ভাবে হায়েনা শত্রুশিবির এই মানুষেরাই ভেঙে দিয়েছিল একাত্তরে।
নির্বাসিত ঝড় আর ভিটেহীন চাঁদ এখন একটি দ্বীপে অবরুদ্ধ জীবন কাটায়।
ঝড়- দুঃখ সহ্য করতে পারলেও, চাঁদ তা পারে না।
আমরা সেই কান্নার ধ্বনি প্রতিরাতে শুনি চাঁদের গীটারে।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অশনি সংকেত

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো
কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন
জীবনের স্টেশনে
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।