somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:: সালমান শাহ অভিনীত চলচ্চিত্র সংক্রান্ত ::

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে এসেছিলেন সালমান শাহ , প্রথম চলচ্চিত্রেই এতটা গ্রহনযোগ্যতা পেয়েছিলেন যে আর পিছু ফিরে তাকাতে হয় নি। চার বছরের ক্যারিয়ারে তিনি প্রায় ২৬টি সিনেমায় অভিনয় করেছিলেন। তার অভিনীত সকল চলচ্চিত্রের তথ্যাবলী একত্রিত করার উদ্যোগ নিয়েছে বাংলা মুভি ডেটাবেজ (বিএমডিবি), এবং এ বিষয়ে আপনার সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।

এর আগে হুমায়ূন আহমেদ পরিচালিত এবং লিখিত সকল চলচ্চিত্রের তথ্য সংগ্রহ করে একত্রিত করা হয়েছে। সালমান শাহ অভিনীত সকল চলচ্চিত্রের তথ্য সংগ্রহের কাজও এগিয়ে চলছে। ইতোমধ্যে সালমান শাহ অভিনীত ১৮টি চলচ্চিত্রের তথ্য ওয়েবসাইটে আপডেট করা হয়েছে। খুব শীঘ্রই বাকী চলচ্চিত্রগুলোর তথ্য আপডেট করা হবে।

আসুন এক নজরে দেখে নিই ওয়েবসাইটে আপডেটকৃত সালমান শাহ অভিনীত চলচ্চিত্রসমূহ।

আনন্দ অশ্রু (১৯৯৭)
স্বপ্নের নায়ক (১৯৯৭)
শুধু তুমি (১৯৯৭)
প্রেম পিয়াসী (১৯৯৭)
জীবন সংসার (১৯৯৬)
প্রিয়জন (১৯৯৬)
বিচার হবে (১৯৯৬)
মায়ের অধিকার (১৯৯৬)
এই ঘর এই সংসার (১৯৯৬)
তোমাকে চাই (১৯৯৬)
সত্যের মৃত্যু নেই (১৯৯৬)
দেনমোহর (১৯৯৫)
আশা ভালোবাসা (১৯৯৫)
স্বপ্নের ঠিকানা (১৯৯৫)
কন্যাদান (১৯৯৫)
অন্তরে অন্তরে (১৯৯৪)
সুজন সখি (১৯৯৪)
কেয়ামত থেকে কেয়ামত (১৯৯৩)

শীঘ্রই আপডেট করা হবে
তুমি আমার
আঞ্জুমান
স্বপ্নের পৃথিবী
স্নেহ
বিক্ষোভ
চাওয়া থেকে পাওয়া
মহামিলন
প্রেম যুদ্ধ
বুকের ভেতর আগুন


যে সহযোগিতা প্রয়োজন
হয়তো খেয়াল করেছেন - প্রত্যেকটি চলচ্চিত্রের পাতাই অসম্পূর্ণ। পোস্টার, ছবি ইত্যাদি নেই, আরও বিভিন্ন তথ্যাদি নেই। আপনারা যে সকল সহায়তা করতে পারেন।

১. যদি সালমান শাহ অভিনীত এসকল চলচ্চিত্রের বিশেষ কোন তথ্য আপনাদের জানা থাকে যা উল্লেখ করা নেই তা আমাদের জানিয়ে দিতে পারেন।
২. প্রত্যেকটি সিনেমাতেই বেশ কিছু গান আছে, কিন্তু পর্যাপ্ত তথ্যের অভাবে তালিকাগুলো তৈরী করা সম্ভবপর হয় নি। সিনেমার নাম - গানের শিরোনাম - গীতিকার - সুরকার- শিল্পী - পর্দার শিল্পী >> এই সিরিয়ালে আপনার পক্ষে যে পরিমান তথ্য জানানো সম্ভব আমাদের জানান।
৩. ছবি, পোস্টার ইত্যাদি যদি আপনার কাছে থেকে থাকে আমাদের পাঠিয়ে দিতে পারেন।
৪. আপনার দেখা ছবিগুলোতে রেটিং, কমেন্টিং ইত্যাদি প্রদাণ করে অন্যদের উৎসাহিত করতে পারেন।
৫. এই পোস্টটি শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিতে পারেন।
৬. অন্যান্য আরও যা কিছু।

যদি আপনার পক্ষে সহযোগিতা করা সম্ভবপর হয় তবে এখানেই মন্তব্য আকারে তথ্য প্রদান করতে পারেন। অথবা বাংলা মুভি ডেটাবেজ এর ইমেইলে ([email protected]) পাঠিয়ে দিতে পারেন সকল তথ্য।

আপনার সহযোগিতা বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহ সংক্রান্ত সকল তথ্য একত্রিত করতে পারে।

শেষ কথা
প্রায় আড়াই হাজার চলচ্চিত্রের তথ্য সংগ্রহ, বাছাই এবং ওয়েবসাইটে আপডেট করা একটি সময়সাপেক্ষ ও শ্রমসাধ্য কাজ। ইতোমধ্যেই কিছু বাংলাদেশী চলচ্চিত্রপ্রেমী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আপনিও আসুন বাংলা মুভি ডেটাবেজ (বিএমডিবি) ওয়েবসাইটে, দেখুন, ত্রুটিগুলো জানিয়ে দিন, চলচ্চিত্রে রেটিঙ দিন, মন্তব্য করুন, শেয়ার করে জানিয়ে দিন অন্যান্যদেরকে।

ফেসবুকে বাংলা মুভি ডেটাবেজ সংক্রান্ত সকল বিষয়ে আপডেটিত থাকুন।

সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২১
১৪টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিশুদের পর্যবেক্ষণ, শিশুদের ভালোবাসা

লিখেছেন খায়রুল আহসান, ২৬ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪৩


Two for joy!

আমার চার বছরের নাতনি আলিশবা আমাকে ব্রীদিং এক্সারসাইজ করতে দেখলে সে নিজেও শুরু করে। যতটা পারে, ততটা মনোযোগের সাথে অনুকরণ করতে চেষ্টা করে। আমি ওকে দেখলে কিছু... ...বাকিটুকু পড়ুন

আপনি ধার্মিক না মানুষ?

লিখেছেন রাজীব নুর, ২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০৮



ধার্মিক হওয়া কোনো কাজের কথা নয়।
ধার্মিক হওয়া সহজ। বিজ্ঞানী হওয়া সহজ কথা নয়। পিএইচডি করা সহজ কথা নয়। সেই তুলনায় কোরআন মূখস্ত করা সহজ। জন্মগত ভাবে আমি বাপ... ...বাকিটুকু পড়ুন

ISD মোবাইল, TNT ফোন।

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৮

২০০১ সালে কম মানুষের হাতেই মোবাইল ছিলো। মোবাইল ছিলো বড়লোকী পরিচয়। সে সময় সকল মোবাইল থেকে ইন্টারনেশন্যাল ফোন ও টেলিফোন থেকে কল আসার সুবিধা ছিলো না। মুষ্টিমেয় সিমের বিদেশ থেকে... ...বাকিটুকু পড়ুন

'মানুষ' হওয়া খুব সোজা, 'মুসলমান' হওয়া কঠিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৪



একটু আগেই ভাবছিলাম, মানুষ হওয়াটা খুব সহজ। বাবা-মা জিংজিং করে আমাদের পৃথিবীতে এনেছেন, এতে আমাদের কৃতিত্ব কোথায়! কোন কৃতিত্ব নেই। আমরা অটো ভাবেই 'মানুষ' হিসেবে জন্মগ্রহণ করেছি। দুইজন মানব-মানবীর... ...বাকিটুকু পড়ুন

তোমাকে ভালোবাসি I love you

লিখেছেন তানভীর রাতুল, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:০২

তোমাকে ভালোবাসি বাতাসের মতো,
যেমন শিশুর কাছে বালি একটা খেলনা,
অথবা ঝড়ের মতো, যাকে কেউ বোঝে না।

I love you like the wind,
Playing like a child in the sands,
Or a storm that no... ...বাকিটুকু পড়ুন

×