somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামু যদি ক্লাস রুম হতো তবে........

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামু যদি ক্লাসরুম হতো তবে ক্লাসরুমের চিত্রটা দেখে নিই

জানা ম্যাডাম ক্লাস নিচ্ছেন। কাল্পনিক_ভালোবাসা নামক ছাত্রটিকে কানে ধরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তার অপরাধ আজও সে নিজের জায়গায় ফেলে মেয়েদের পাশে বসেছে। কবে যে ছেলেটা ঠিক হবে।

তৃতীয় বেঞ্চের কোনায় চোখে কান্না নিয়ে হাসান মাহবুব তার লাষ্ট হোমওয়ার্ক লিখছেন। কথা বলে জানা গেল এটা তাকে মোট একশোবার লিখতে হবে। তিনি মনে করেন এমন শাস্তি থেকে মরে যাওয়া ভাল। তার অপরাধ আজও তার হোমওয়ার্ক জানা ম্যাডাম একটুও বুঝেনি!

দরজার বাইরে কাঁদো কাঁদো চোখে কান ধরে দাঁড়িয়ে আছে একজন আরমান । তার অপরাধ অতি ছোট। সে দাবি করেছে ক্লাসে যাতে কোন ছেলে না থাকে। সব মেয়ে আর সে একা!

এরমধ্যে হুট করে অপরিচিত এক ছাত্র প্রবেশ করল। তার নাম ধাম খাতায় পাওয়া যাচ্ছে না। রোল নম্বরও মিলছে না ঠিক মত। জানা আপা গেলেন রেগে। অপরিচত ছাত্রটিক টানা মিনিট দশেক বেত্রাঘাত করা হল। ছাত্রটি চলে যাবার পর ক্লাসের এক কোণায় ভ্যাঁ ভ্যাঁ করে কান্না জুড়ে দিলেন অন্য এক ছাত্র। ঘটনা কি জানতে চাওয় হলে তিনি বলেন " ব্রো ওটা আমার মাল্টি নিক ছিল, আমি বেঈমান আমি "

তন্ময় ফেরদৌস কে দেখা গেল মন খারাপ করে ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে। জানা গেলে জানা ম্যাডাম তাকে বের করে দিয়েছে। কিন্তু কেন? কারণ তাকে পীথাগোরাসের সূত্র বলতে বলার পর সে বলেছে "বিজ্ঞাপনী মিডিয়াতে পীথাগোরাসের সূত্রের কোন ভিত্তি নাই। আপনাকে বুঝতে হবে মার্কেটিং বিষয়টা কি? ধরুন ম্যাডাম আপনি জুতার বিজ্ঞাপন করবেন? তখন আপনাকে ভাবতে হবে আপনার জুতার গ্রাহক কারা?

ক্লাসের বাইরে হাতে হাজিরা খাতা নিয়ে রেগে আছেন আরজুপনি । কারণ সে দাবি করছে ক্লাসটা তার নেবার কথা ছিল। তার নেট ছিল না এই সুযোগে জানা ম্যাডাম লগইন করে ক্লাসে ঢুকে গেছেন।

কলেজের বাইরে দেখা গেল আসিফ মহিউদ্দিনকে । তিনি গুটি কয়েক মানুষকে সামনে রেখে ব্ক্তব্য দিচ্ছেন। তাকে ক্লাস থেকে নয় কলেজ থেকে আজীবনের জন্য বের করে দেয়া হয়েছে। কারণ জানা ম্যাডাম উনাকে পড়া বলতে বললে উনি বলেন "আমি,আমি ...আমি.............আমিই ...........আমিই........ঈশ্বর" পুরোটুকু শোনার আগেই ম্যাডাম বের করে দেন উনাকে। উনি কি বলতে চেয়েছেন এই প্রশ্নের উত্তরে উনি বলেন "আমি,আমি ...আমি.............আমিই ...........আমি...বলতে চেয়েছিলাম আমি,আমি ...আমি.............আমিই ...........আমিই...ঈশ্বর.......বিশ্বাস করি না"

নাজিম-উদ-দৌলা পাওয়া গেল নীল ডাউন অবস্থায়। ঘটনা তেমন কিছুই না। জানা ম্যাডাম ক্লাস ওয়ার্ক লিখতে বলেছিলেন। তিনি বলেছেন আমার সময় লাগবে, পড়াশোনা করতে হবে, উইকি ঘাঁটতে হবে,গুগল করতে হবে। এমনি এমনি ক্লাসওয়ার্ক লিখে ফেললেইতো হল না!

সেলিম আনোয়ার এর কঠিন শাস্তি হয়েছে, বিশবার কান ধরে উঠবস। হোমওয়ার্ক জানা ম্যাডামের কাছে না দিয়ে উনি সব ছাত্রছাত্রীর ইনবক্সে পাঠিয়ে দিয়েছেন। ছাত্রীদের লিংকের পাশাপাশি লাভ ইমোও পাঠিয়ে দিয়েছেন।

সবাই যখন শাস্তি ভোগ করছে তখন ক্লাসের প্রথম টেবিলে বেশ আনন্দের সাথে হাসছিলেন মামুন রশিদ । জানা ম্যাডাম তার উপরে ভীষন খুশী। ছাত্র-ছাত্রীদের গত একমাসের হোমওয়ার্ক সে একসাথে জোগাড় করে ম্যাডামের কাছে পৌছে দিয়েছে।


এবার একটি প্রশ্ন। বলুনতো জানা ম্যাডাম কেন ছাত্রী না হয়ে টিচার?
-কারণ উনার অনেক জানা!

পোষ্ট আইডিয়া হামা ভাইয়ের সামু যদি স্কুল হতো পোষ্ট থেকে ধার করা।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:৫৩
৮২টি মন্তব্য ৮২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×